প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে ধন্যবাদ। তাদের দিন রাত পরিশ্রমের ফলে গণতন্ত্র সমুন্নত রয়েছে। কোন বাধা গণতন্ত্রকে বাধাগ্রস্থ করতে পারেনি।
তিনি বলেন, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা দরকার। আর এ জন্য পুলিশকে সহায়তা করতে হবে জনগণকে।
বৃহস্পতিবার সকালে ৪ দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। শুরুতেই প্রধানমন্ত্রী চার ক্যাটাগরিতে পুলিশ সদস্যের হাতে ‘পুলিশ পদক ২০১৩’ তুলে দেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বিস্তারিত আসছে...
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]