সাতক্ষীরার দেবহাটায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। সোমবার সকাল সাড়ে ৮টায় দিকে দেবহাটা উপজেলার কুলিয়া সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক ১০ ব্যক্তি হলেন- নিত্যানন্দ রায় (২৫), সরজিত কবিরাজ (১৮), সনজিত মল্লিক (২৯), প্রদীপ রায় (৩০), প্রকাশ মন্ডল (২৪), মহেন্দ্র সরকার (১৯), শিবপদ মন্ডল (২৭), কাজল কুমার সরকার (২৫), কৃষ্ণ মন্ডল (১৮) ও চন্দ্র কান্ত (৫২)। তারা সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ এর নায়েক সুবেদার জসিমউদ্দিন বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১০ ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর ও তাদের নামে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
[b]সাতক্ষীরা,এজে,৩মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
দেবহাটায় ১০ বাংলাদেশি নাগরিক আটক
সাতক্ষীরার দেবহাটায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। সোমবার সকাল সাড়ে ৮টায় দিকে দেবহাটা উপজেলার কুলিয়া সড়ক থেকে তাদের আটক করা হয়





