চতুর্থ উপজেলা  নির্বাচনের ষষ্ঠ দফায় ২১ উপজেলায় আগামী  মে মাসের  প্রথম সপ্তাহের শেষের দিকে কিংবা  দ্বিতীয় সপ্তাহের ভোটগ্রহণের সময় নির্ধারণ করে তফসিল ঘোষণার প্রস্তুতি  সম্পন্ন করেছে নির্বাচন কমিশন সচিবালয় (ইসি)।
নির্বাচন কমিশনের অনুমোদনের জন্য আজ (সোমবার এ) সংক্রান্ত ফাইল উপস্থাপন করে ইসির নির্বাচন শাখা এবং কমিশন বৈঠকে এ বিষয়িট  অনুমোদন দেয়া হয়েছে। চলতি কিংবা বা আগামী সপ্তাহে এ ষষ্ঠ দফার তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়,  চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন ৫ দফা ইতিমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আর সর্ব শেষ গত ৩১ মার্চ  পঞ্চম দফায় ৭৩ উপজেলায় সোমবার ভোটগ্রহণ  শেষ করে কমিশন। আর প্রথম দফা থেকে পঞ্চমদফা পর্যন্ত  মোট ৪৫৮ উপজেলায় নির্বাচন  শেষ করেছে ইসি। এখন ষষ্ঠ পর্যায়ে ২১ উপজেলার তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
প্রস্তাবিত ষষ্ঠদফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সম্ভাব্য তারিখ অনুযায়ী চলতি কিংবা আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।আর  মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ এপ্রিল নির্ধারণ করা হয়েছে । মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ এপ্রিল, বাছাই সংক্রান্ত বিষয়ে আপিল দায়ের ২৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ১৫ এপ্রিল, বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ২৮ এপ্রিল ও প্রতীক বরাদ্দ ২৯এপ্রিল প্রস্তাব করা হয়েছে।  আর ভোট গ্রহণের সময় ধরা হয়েছে ১২ মে মাসের মধ্যে যে কোন দিন নির্ধারণ করা হবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের  এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন,  ষষ্ঠ দফা উপজেলা নির্বাচনের সময়সূচি কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। কমিশনাররা চাইলে সময়সূচিতে পরিবর্তন আনতে পারেন।  ২১ উপজেলার তফসিল ঘোষণা হতে পারে । তফসিল ঘোষণা   এ সপ্তাহের শেষের দিকে কিংবা  দ্বিতীয় সপ্তাহের  ঘোষণা করা হবে।  
আর    মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ এপ্রিল রাখা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ এপ্রিল, বাছাই সংক্রান্ত বিষয়ে আপিল দায়ের ২৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ১৫ এপ্রিল, বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ২৮ এপ্রিল ও প্রতীক বরাদ্দ ২৯ এপ্রিল প্রস্তাব করা হয়েছে। তবে কমিশন চাইলে এসময় পরিবর্তন করতে পারেন বলে জানান তিনি।  
যে ২১ টি উপজেলার তফসিল ঘোষণা করা হতে পারে - , রাজবাড়ীর কালুখালী (নবগঠিত), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর (নবগঠিত) ও নাটোরের নলডাঙ্গা (নবগঠিত)। রংপুরের কাউনিয়া, সদর উপজেলা, গঙ্গাচরা ও পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলি, নারায়ণগঞ্জ সদর ও বন্দর, বরিশালের মেহেন্দীগঞ্জ, নেত্রকোনার আটপাড়া, শেরপুরের নকলা, গাজীপুর সদর, মাদারীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, কুমিল্লা সদর দণি ও কুমিল্লা আদর্শ সদর, বরগুনার তালতলী (নবগঠিত), পটুয়াখালীর রাঙ্গাবালী (নবগঠিত)।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ  নেওয়াজ বলেন,  চতুর্থ উপজেলা  নির্বাচনের ষষ্ঠ দফার তফসিল ঘোষণার বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত  নেয়া হয়েছে।  শিগগিরই তফসিল  ঘোষণা করা হবে।
উল্লেখ্য, চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম দফা গত ১৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা গত ২৭ ফেব্রুয়ারি, তৃতীয় দফা গত ১৫ মার্চ,চতুর্থ দফা গত ২৩ মার্চ ও পঞ্চম দফা গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, এএম, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]