বিরোধী দলে থাকলে সরকারে থাকা যাবে না এমন কোন আইন বা বিধান নেই বলে দাবি করেছেন ১০ম জাতীয় সংসদের সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মুজিবুল হক চুন্নু। আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
মুজিবুল হক চুন্নু বলেন, আমেরিকায় ওবামা প্রশাসনে কিছুদিন আগ পর্যন্তও ডিফেন্স মিনিস্টার বিরোধী রিপাবলিকান দল থেকে ছিল। পাকিস্তান, ইসরাইলসহ পৃথিবীর অনেক দেশেই বিরোধী দলে থেকেও সরকারে অংশ নেয়ার নজীর আছে বলেও দাবি করেন তিনি।
বিগত ৯ম জাতীয় সংসদে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলের যে সদস্যরা বিরোধী দলে ছিলেন তারা যথাযথ ভূমিকা পালন না করেও সরকারি সব সুবিধা ভোগ করেছেন-এমন অভিযোগ এনে চুন্নু বলেন, বিশেষ পরিস্থিতিতে বিরোধী দলে থেকেও সরকারে অংশ নেয়া যায়।
সরকারের কোন কাজে অসংগতি দেখা দিলে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে যে ভূমিকা রাখা দরকার, সেই ভূমিকা পালনে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও সংসদকে জানান মুজিবুল হক চুন্নু।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি[/b]
শ্রেণীহীন
কোন আইনে আছে বিরোধীদলে থাকলে সরকারে থাকা যাবে না?