৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে পেট্রল বোমায় দেশের ৫৫৩ শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত জোট। এ ঘটনায় ৭ কোটি ৮০ লাখ টাকার ওপর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং মোস্তাফিজুর রহমান।
দশম সংসদের প্রথম অধিবেশনের ৮ম দিনে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের উত্তরে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন,নির্বাচনের সময় স্কুল কলেজ এবং মাদ্রাসা স্তরের যে সব শিক্ষা প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র তৈরি করা হয়েছিল,বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা সেই সব প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে।
পেট্রল বোমা,হাত বোমার বিষ্ফোরণ ছাড়াও আগুন দিয়ে ৮৭ টি মাধ্যমিক বিদ্যালয়,১২ টি স্কুল কলেজ এবং ২৬ টি মাদ্রাসা পোড়ানো ও ভাঙচুর করা হয়েছে।
তার মন্ত্রণালয়ধীন ১২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকা বলে উল্লেখ করেন তিনি।
অন্য দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সংসদকে জানিয়েছেন,নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সারা দেশের বিভিন্ন জেলায় ৪২৮ টি প্রাথিমিক বিদ্যালয় বিএনপি জামায়াতের সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ৪৭৪ টাকা।
ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত সংস্কারের জন্য ৩ কোটি সাড়ে ৭ লাখ টাকা ছাড় দেয়া হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের মনে যাতে কোনো প্রভাব না পড়ে এবং তারা নতুন রূপে শিক্ষায় মনোনিবেশ করতে পারে এমন উদ্দেশে এ ছাড় দেয়া হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]