ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় ইমন হোসেন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের সতেরো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
নিহত ইমন শৈলকুপা উপজেলার সাধুখালি গ্রামের মসিউর রহমান বাবুর ছেলে। সে একই বড়দাহ দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র।
নিহতের পিতা মসিউর রহমান বাবু জানান, তিনি মোটরসাইকেলযোগে ছেলে ইমনকে প্রাইভেট শিক্ষকের নিকট দিতে গাড়াঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ঝিনাইদহ থেকে আলুবোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী ইমন হোসেন নিহত ও তার পিতা মসিউর রহমান মারাত্মক আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রেণীহীন
ট্রাকচাপায় নিহত ১
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় ইমন হোসেন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। রোববার সকাল ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের সতেরো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।





