রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে শিক্ষানবিশ চিকিতসকদের সঙ্গে সাংবাদিকদের দ্বন্দ্বের ঘটনায় ২টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই কমিটিগুলোকে তদন্ত শেষে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছ।
মঙ্গলবার বিকালে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাংবাদিক নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
গত শনিবার মিটফোর্ড হাসপাতালে সাংবাদিক মারধরের ঘটনায় সোমবার ঢাকার হাকিম আদালতে মামলা করেন একুশে টেলিভিশনের পরিচালক মো. জাহিদুল ইসলাম। এতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান, শিক্ষানবিশ চিকিত্সক শাহিন,শাওন,সোয়েব ও নাইমকে আসামি করা হয়। মামলার খবর পেয়ে হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা তাৎক্ষণিক কর্মবিরতি শুরু করেন।
গত রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার শিকার হন সাংবাদিকেরা। এ সময় তারা কয়েকজন সাংবাদিককে মারধর করেন এবং পাঁচটি ক্যামেরা ভাঙচুর করেন। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
সাংবাদিকদের ওপর হামলার রিপোর্ট ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ