মাগুরায় হাবিব হোসেন নামের এক ব্যবসায়ী অপহরণের ২ ঘণ্টার মধ্যে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
অপহরণের শিকার আহত হাবিব হোসেন বলেন,সোমবার দুপুর ১২টার দিকে শহরের নিজনান্দুয়ালী ব্রিজের উপর থেকে ঐ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগ নামধারী শিশির ও বোমা অপুসহ ৪-৫ জন আমাকে মোটরসাইকেলসহ অপহরণ করে নিয়ে যায়।
পরে নিজনান্দুয়ালী উত্তরপাড়া ফাঁকা মাঠে নিয়ে চোখ বেঁধে মারপিট করে। এরপর পুলিশের উপস্থিতি টের পেয়ে পকেটে থাকা ৪ হাজার টাকা নিয়ে আমাকে ফেলে পালিয়ে যায়।
জানা যায়, হাবিব শহরের পারনান্দুয়ালী গ্রামের মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক। আমীর নামের এক ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে নিজনান্দুয়ালী যাচ্ছিল।
হাবিবকে উদ্ধারকারী সদর থানার এসআই মানিক চন্দ্র গাইন বলেন,মোটরসাইকেলসহ নিজনান্দুয়ালী মাঠ থেকে হাবিব হোসেনকে আহত অবস্থায় দুপুর ২টার দিকে উদ্ধার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন,পূর্বের পাওনা টাকাকে কেন্দ্র করে শিশির,অপুর নেতৃত্বে তাকে ধরে মারপিট করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে উদ্ধার করে।
এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অপহৃত হাবিব বলেন,তার সঙ্গে অপহরণকারীদের কোনো প্রকার লেনদেন ছিল না।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
মাগুরায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার
মাগুরায় হাবিব হোসেন নামের এক ব্যবসায়ী অপহরণের ২ ঘণ্টার মধ্যে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে





