সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন- ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) ঘাঁটির সন্ধান পেয়েছে র‌্যাব। সেখান থেকে ২০০ রকেট লঞ্চার, বেশ কিছু মর্টার শেলসহ বিপুল পরিমাণ ভারী অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে এ অভিযান চালায় র‌্যাব। 
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401792926.jpg[/img]
জানা গেছে উদ্ধার করা এসব অস্ত্র পাঁচটি বাঙ্কারে রাখা ছিলো। কয়েকটি বাঙ্কার সিমেন্টের তৈরি। বিকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
র‌্যাব-৯ এর সদস্যদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন র‌্যাবের সদর দপ্তরের একটি টিম। ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও হেলিকপ্টারে পৌঁছেছেন ঘটনাস্থলে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এডিজি (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাবের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভিযান শেষে বের ঢাকায় প্রধান কার্যালয়ের মিডিয়া উইং থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক তথ্য জানানো হবে। ধারনা করা হচ্ছে বাঙ্কারগুলোতে সহস্রাধিক রকেট লঞ্চার রয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401792950.jpg[/img]
উত্তর-পূর্ব ভারতের অন্যান্য সংগঠনের মত উলফা আসামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। যারা ভারত ফেডারেশন থেকে আসামের সার্বভৌমত্ব দাবি করে সশস্ত্র ‘তৎপরতা’ চালিয়ে আসছে।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এসএইচ, জেএ
[/b]