সিলেটের বিশ্বনাথে জমি নিয়ে বিরোধের জের ধরে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লামাকাজি ইউনিয়নের পাঠানচক গ্রামের মুক্তার আলী ও একই উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের খছরুজ্জামানের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন আহত হন। আহতরা হলেন- ধন মিয়া, আনা মিয়া, তুরন মিয়া, জয়নাল মিয়া, নিয়াজুল হক, আনোয়ারুল হক, আইনুল হক, মুক্তার আলী, কালা মিয়া, উকিল আলী, আসাদ আলী, রফিক আলী, গয়াস আলী, আলাই মিয়া, কুদ্দুছ মিয়া। এর মধ্যে গুরুতর আহত ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) রাব্বী আহমদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্ব আইনি ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]