পাবনার বেড়ায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত প্রসূতির নাম বৃষ্টি খাতুন (২০) বলে জানা যায়।
পৌর এলাকার ‘মেডিসিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ আনা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত বৃষ্টি বেড়া পৌর এলাকার স্যানালপাড়া মহল্লার দেলোয়ার হোসেনের স্ত্রী। তবে তার নবজাতক ছেলে সন্তানটি জীবিত রয়েছে।
বৃষ্টির খালাতো ভাই মহসিন মল্লিক জানান, প্রসব বেদনা শুরু হলে সিজারিয়ান অপারেশনের জন্য শনিবার রাত ১০টার দিকে ‘মেডিসিটি ক্লিনিকি এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এ ভর্তি করা হয় বৃষ্টিকে। ক্লিনিক কর্তৃপক্ষ তাৎক্ষণিক তার সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা করেন। অপারেশন করেন ডা. মামুন। অপারেশনের পর ছেলে সন্তানটি জীবিত থাকলেও রোববার ভোর ৫টার দিকে বৃষ্টি মারা যায়।
বৃষ্টির পরিবারের অভিযোগ, ভুল অপারেশনের কারণে বৃষ্টির মৃত্যু হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্বজনরা আজ সকাল ৯টার দিকে ক্লিনিক ঘেরাও করে। অবস্থা বেগতিক টের পেয়ে পালিয়ে যায় ক্লিনিকের মালিকসহ অন্যরা।
প্রসূতি রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বেড়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
পাবনায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ
পাবনার বেড়ায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত প্রসূতির নাম বৃষ্টি খাতুন (২০) বলে জানা যায়। পৌর এলাকার ‘মেডিসিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ আনা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ





