অজ্ঞাতদের গুলিতে নাঈমা বেগম (১০) নামে এক শিশু নিহত হয়েছে।  মঙ্গলবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির পিঠে গুলি লেগেছিল। শিশুটির পরিবারের সদস্যরা দাবি করেছেন, জঙ্গলের মধ্যে কে বা কারা শিশুটিকে গুলি করেছে। পরিবারের এই দাবি সন্দেহজনক হওয়ায় বিষয়টি সীতাকুণ্ড পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে, সীতাকুণ্ড পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, আগ্নেয়াস্ত্র নিয়ে নাড়াচাড়ার সময় শিশুটি গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে। শিশুটির এক ভাই সন্ত্রাসী। ওই ভাইয়ের আগ্নেয়াস্ত্র থেকে গুলিটি বের হতে পারে।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]