চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ১৩টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে  বিকেল ৪টা পর্যন্ত।
এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন।
১৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৪৫ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯লাখ ১৫ হাজার ৮৭ জন এবং নারী ভোটার ৯ লাখ ৩০ হাজার ৪৬ জন। এসব উপজেলায় মোট ৭৪৬টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশন নির্বাচনের আগের দিন রোববার মধ্যরাত থেকে ১২ উপজেলায় সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]