বান্দারবানের নাইক্ষ্যংছড়িতে ৩১ বিজিবি ব্যাটালিয়নের নিহত বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ৯টা ৮ মিনিটে নাইক্ষ্যংছড়ি ক্যাম্পে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন দক্ষিণ-পূর্বাঞ্চল বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহম্মেদ আলী ও ব্যাটালিয়নের শীর্ষ পদের কর্মকর্তা ও তার সহকর্মীরা।[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401689852.jpg[/img]
এরপর মিজানুর রহমানের মরদেহ হেলিকপ্টারে করে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভোলা নগর গ্রামে নেওয়া হবে। সেখানে তার দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দফন করা হবে।
জানা গেছে, কুমিল্লায় তার দ্বিতীয় নামাজে জানাজা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]