পিলখানা বিডিআর বিদ্রোহ ও সেনা হত্যা মামলার ৩ নম্বর আসামি ডিএডি হাবিবুর রহমান হাবিব মারা গেছেন। রোববার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারের ৪ নম্বর সেলে আটক থাকা অবস্থায় মৃত্যু হয়।
ডিএডি হাবিব প্রাথমিক এজহারের ৬ আসামির মধ্যে ৩ নম্বর তালিকা ভুক্ত আসামি ছিলেন।
সম্প্রতি বিডিআর বিদ্রোহ ও সেনা হত্যা মামলায় যে ১৫২ জনকে  মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল তাদের মধ্যে ডিএডি হাবিবকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে এ রায়ে বিরুদ্ধে উচ্চ আদালতে তিনি আপিল করেছিলেন।
[b]গাজীপুর,২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]