ঢাকা: রাজধানীর বারিধারায় যমুনা ফিউচার পার্ক ভবনের সাটার ভেঙে নিচে পড়ায় এক মোটরসাইকেল চালক (৩৫) নিহত হয়েছেন।

নিহতের নাম শাহীন। তিনি ক-১৮৬ কুড়িল ঘাটপাড়ের বাসিন্দা। তিনি একজন ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে নর্থসাউথ ইউনিভার্সিটির সামনে যমুনা গ্রুপের নির্মাণ কাজ চলাকালে ওপর থেকে সাটারটি ভেঙে নিচের রাস্তায় পড়ে।

ভেঙে পড়া সাটারের আঘাতে ওই পথ দিয়ে যাওয়া ওই মোটরসাইকেল চালক শাহীন ঘটনাস্থলেই নিহত হন।