ছিনতাইয়ের পর আটক নিষিদ্ধ সংগঠন জেএমবি সদস্য ফাঁসির দ-প্রাপ্ত আসামি হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।
সোমবার ভোর রাতে টাঙ্গাইলে অভিযানে বের হলে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর সার্কেলের এএসপি হাফিজ আল আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, রাকিব হাসানকে নিয়ে সোমবার ভোর রাতে অভিযানে বের হয় পুলিশ। মির্জাপুর-সখীপুর সীমান্তবর্তী বাঁশতৈল এলাকায় পৌঁছার পর জেএমবি সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় গুলি বিনিময়ের পর রাকিব হাসান গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন বলে তিনি জানান।
এর আগে রোববার সকালে ময়মনসিংহের ত্রিশালে জেএমবি সদস্যরা প্রিজন ভ্যানে হামলা চালিয়ে দুই ফাঁসির দ-প্রাপ্তসহ তিন আসামিকে ছিনতাই করে নিয়ে যায়। এ ছয় ঘণ্টা পর পুলিশ টাঙ্গাইলের সখীপুর থেকে রাকিব হাসানকে আটক করে।
[b]টাঙ্গাইল, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
ফাঁসির দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ছিনতাইয়ের পর আটক নিষিদ্ধ সংগঠন জেএমবি সদস্য ফাঁসির দ-প্রাপ্ত আসামি হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে টাঙ্গাইলে অভিযানে বের হলে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। টাঙ্গাইল সদর সার্কেলের এএসপি হাফিজ আল আক্তার বিষয়টি নিশ্চিত করে





