সরকারকে বিপুল অংকের রাজস্ব ফাঁকি দিয়ে রাজধানীতে চলছে অবৈধ ওষুধের রমরমা ব্যবসা।
নামী-দামি বেসরকারি হাসপাতালগুলোতেও এ অবৈধ ওষুধ দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওষুধ প্রশাসন অধিদপ্তর সূত্র জানায়, দেশের সবচেয়ে আধুনিক, ব্যয়বহুল ও সবার পছন্দের হাসপাতালগুলোর মধ্যে-অ্যাপোলো, স্কয়ার, ইউনাইটেড, ল্যাব এইড, হেলথ এন্ড হোপ, সমরিতা এবং সেন্ট্রাল হসপিটালেও চলছে এ ধরণের রমরমা ব্যবসা।
জানা যায়, কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে আনা হচ্ছে এসব জীবন রক্ষাকরী ওষুধ।
গোপন সূত্রে খবর পেয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তর গত বৃহস্পতিবার রাজধানীর নামী এই সাতটি বেসরকারি হাসপাতালে অভিযান চালায়। অভিযানে প্রায় ৩০ লাখ টাকার অবৈধ বিদেশি ওষুধ জব্দ করা হয়।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আবুল খায়ের চৌধুরী জানান, রাজধানীর অ্যাপোলো হাসপাতাল, ইউনাইটেড হসপিটাল, হেলথ এন্ড হোপ, সমরিতা হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল এবং সেন্ট্রাল হসপিটাল থেকে এসব ওষুধ জব্দ করা হয়েছে।
মূলত এসব হাসপাতাল থেকে বিদেশি ইনজেকটেবল ওষুধ উদ্ধার করা হয়েছে। ওষুধগুলোর বেশিরভাগই ভারতে তৈরি। কিছু পাকিস্তানি ওষুধও রয়েছে। সবমিলিয়ে ৩০ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
আবুল খায়ের জানান, মুমূর্ষু রোগীকে ভেন্টিলেশন সেবা প্রদানের ক্ষেত্রে এসব ওষুধ দেওয়া হয়। ক্যান্সার রোগীদের খাদ্যে ভারসাম্য রক্ষার জন্য ব্যবহার করা হয়--এমন কিছু ওষুধও পাওয়া গেছে।
তিনি বলেন, প্রচলিত ওষুধ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিদেশ থেকে ওষুধ আনার ক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি বাধ্যতামূলক। কিন্তু, এই হাসপাতালগুলো অধিদপ্তরকে না জানিয়েই অবৈধভাবে বিদেশ থেকে এসব ওষুধ এনেছে।
আবুল খায়ের আরো বলেন, জব্দ করা ওষুধের পূর্ণ তালিকা এখনো তৈরি করা হয়নি। তালিকা তৈরি হলেই বিস্তারিত প্রকাশ করা হবে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]
শ্রেণীহীন
অ্যাপোলো, স্কয়ার, ইউনাইটেড ও ল্যাব এইডসহ ৭ হাসপাতালে অবৈধ ওষুধ
সরকারকে বিপুল অংকের রাজস্ব ফাঁকি দিয়ে রাজধানীতে চলছে অবৈধ ওষুধের রমরমা ব্যবসা।নামী-দামি বেসরকারি হাসপাতালগুলোতেও এ অবৈধ ওষুধ দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।ওষুধ প্রশাসন অধিদপ্তর সূত্র জানায়, দেশের সবচেয়ে আধুনিক, ব্যয়বহুল ও সবার





