ঢাকা: ‘মার্চ ফর ডেমোক্রেসি’কে ঘিরে ঢাকার প্রবেশ পথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন স্তরে বেরিকেড দিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।

যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৭ কিলোমিটার পর্যন্ত এ বেরিকেড দেয়া হয়েছে। যাত্রীবাহী কোনো প্রকার যানবাহনকে ঢাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

কাঁচপুর এলাকায় সেনাবাহিনীর বেরিকেড রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা-সিলেট মহাসড়ক মোড়ে।

নারায়ণগঞ্জ লিংক রোড এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পুলিশ সদস্যদের বেরিকেড রয়েছে।

সর্বশেষ ঢাকার শনিরআখড়া এলাকায় রয়েছে র্যা ব সদস্যদের বেরিকেড।

সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা এই বেরিকেড দিয়েছে।