চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় পেনিনসুলা নামক একটি শিপ ইয়ার্ডে অগ্নিদগ্ধ হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে একটি পরিত্যাক্ত জাহাজের গ্যাস সিলিন্ডার কাটার সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. সাজু (২৮) ও মো. বকুল (২৬)। তাদের দুই জনকে চিকিৎসার জন্য নগরীর আল আমিন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদিন বলেন, গ্যাস সিলিন্ডার কাটতে গিয়ে দুইজন ‌আহত হয়। তবে দুর্ঘটনার কারণ জানা যায় নি।
[b]ঢাকা, ০৬ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]