[b]লালমনিরহাট:[/b] লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন তরুণলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত নয়টার দিকে পৌর এলাকার পুঁটিমারী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত আছে বলে জানিয়েছে পুলিশ। নিহত তরুণলীগ নেতা দুরাকুটি গ্রামের আহম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় রাজু। এর ঘণ্টাখানেক পর পুঁটিমারী এলাকার একটি বাঁশঝাড়ের কাছে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। তাকে হত্যা করে সেখানে লাশ ফেলে দৃর্বৃত্তরা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অলিউর রহমান রাত ১০টার দিকে সাংবাদিকদের জানান, ‘দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বাঁশঝাড়ে লাশ ফেলে পালিয়ে যায়’।