সিলেট সদর উপজেলার খাদিমনগর বড়জান চা বাগান এলাকায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে  কাজলকে (২২) নামে এক ব্যক্তি। ঘটনার পর ধর্ষককে আটক করেছে পুলিশ। সে ওই চা বাগানের লেবার কোয়ার্টারের বাসিন্দা গওহর মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার বেলা ১টার দিকে কাজল শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে কাজলকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করে।
এসএমপির বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]