প্রচণ্ড তাপদাহ সহ্য করতে না পেরে চুয়াডাঙ্গার দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এর পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিদ্যালয়টি। বুধবার চুয়াডাঙ্গা জেলায় ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসমত আলী জানান,সকাল ৯টায় বিদ্যালয়ের ক্লাস শুরু হয়। ক্লাস চলাকালে ১০ম শ্রেণীর ১৩ জন ছাত্রী প্রচণ্ড তাপদাহের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
দ্রুত তাদেরকে স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জাহিদুল ইসলাম জানান,বেলা ১২টায় জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীরা হলো- আঁখিতারা,অথৈই,পপি,শারমিন সুলতানা,সান্তনা, জান্নাতুল ফেরদৌস,জুঁই,সৌদিয়া ইসলাম,ছুম্মা আক্তার,আলফা আঁখি,রুমি, ইতি ও কথা।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
চুয়াডাঙ্গায় তাপদাহে ১৩ ছাত্রী অসুস্থ,বিদ্যালয় বন্ধ ঘোষণা
প্রচণ্ড তাপদাহ সহ্য করতে না পেরে চুয়াডাঙ্গার দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এর পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিদ্যালয়টি। বুধবার চুয়াডাঙ্গা জেলায় ৪০ ডিগ্রি তাপমাত্রা
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড
চুয়াডাঙ্গায় ৮৯৯ পিচ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধারের মামলায় জালাল মালিথা নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার জয়নগর সীমান্ত দিয়ে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় ওই চেষ্টা ব্যর্থ হলে পরে তাদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
চুয়াডাঙ্গায় তাপমাত্রা আবারও বৃদ্ধি পেয়ে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। একই সময়ে বেড়েছে বাতাসে আর্দ্রতার পরিমাণও। এতে তীব্র রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।
চুয়াডাঙ্গায় মেধা ও যোগ্যতায় ২১ কনস্টবল নিয়োগ
চুয়াডাঙ্গায় স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও যোগ্যতায় পুলিশ কনস্টবল পদে নিয়োগ পেয়েছে ২১ জন তরুণ-তরুণী। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জেলার ২০ জন পুরুষ ও ১ জন নারীসহ ২১ জন তরুণ-তরুণী।
















