পাঠাও.jpg

যাত্রীদের দ্রুত গন্তব্য স্থলে পৌঁছে দেওয়া রাইড শেয়ারিং পাঠাও এবং ওভাই কমিশন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তকে শুভঙ্করের ফাঁকি আখ্যায়িত করেছে তারা।

বাইক চালক.jpg

পুলিশি হয়রানির অবসান ঘটানোসহ ৬ দাবিতে আগামী রোববার (২৮ নভেম্বর) থেকে ২ ঘণ্টার জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে রাইড শেয়ারিং চালকরা।

গত বুধবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে পাঠাও জানায়, বৃহস্পতিবার থেকে পিক আওয়ারে (সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা) পর্যন্ত ১০ শতাংশ এবং অফ-পিক আওয়ারে ১৫ শতাংশ কমিশন কার্যকর হবে।

আরেক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ওভাই সিএনজি চালিত অটোরিকশার জন্য ৫ থেকে ১০ শতাংশ হারে কমিশন নেবে।

প্রতিষ্ঠানটি ঢাকার মধ্যে কার রাইডের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে ১০ শতাংশ হারে কমিশন নেওয়ার কথা জানিয়েছে।

তবে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর এই কমিশন কমানোকে শুভঙ্করের ফাঁকি বলে উল্লেখ করেছেন ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের (ডিআরডিইউ) সাধারণ সম্পাদক বেলাল আহমেদ।

তিনি বলেন, পাঠাও শুধুমাত্র মোটরসাইকেলের জন্য কমিশন কমিয়েছে, গাড়ির জন্য কমায়নি। অন্যদিকে ওভাই শুধুমাত্র আমাদের সংগঠনের সদস্যদের জন্য ১২ শতাংশ কমিশন রাখছে।

পাঠাও কমিশন কমালেও তা একটা নির্দিষ্ট সময়ের জন্য, এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা কমিয়েছে তারা।

বেলাল আহমেদ বলেন, মোটরসাইকেল ও গাড়িতে ১৫ শতাংশের নিচে কমিশন না রাখা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে সপ্তাহে ৫ দিন। যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে আরও কঠোর আন্দোলনে যাবো।

এইচএন