আগামী বুধবার উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় স্থগিত হওয়া পাঁচ উপজেলার ১৯ টি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সহকারি সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এসব এলাকায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে ।
যেসব উপজেলার ১৯ টি কেন্দ্রে ভোট হবে সেগুলো হলো- সিলেটের কানাইঘাট, কুমিল্লার বরুড়া, কক্সবাজারের কুতুবদিয়া, পটুয়াখালীর দুমকী ও মুন্সিগঞ্জের গজারিয়া।
গত ২৩ মার্চ চতুর্থ দফা নির্বাচনে ব্যাপক সহিংসতা ও কেন্দ্র দখল ও জালভোটসহ বিভিন্ন অনিয়মের কারণে বিভিন্ন উপজেলায় মোট ৩২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এর মধ্যে বাকি ১৩ টি স্থগিত কেন্দ্রের ভোটার সংখ্যা অনুযায়ী বিজয়ী প্রার্থী বেশি ভোট পাওয়ায় এ কেন্দ্রগুলোর ভোট না গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচন কমিশন ।
[b]ঢাকা, এএম, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
ডিসিকে ম্যাজিস্ট্রেট নিয়োগের নিদের্শ ইসির
আগামী বুধবার উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় স্থগিত হওয়া পাঁচ উপজেলার ১৯ টি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)





