১০ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।
রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত অনুমতিপত্র পুলিশ সদরদপ্তরে পাঠানো হবে বলে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এই ১০ এএসপি রদবদলের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, পুলিশ একাডেমিতে দায়িত্বরত মোহাম্মদ রকিবুল ইসলামকে বদলি করে নাটোর সদর সার্কেলে, পুলিশ একাডেমিতে দায়িত্বরত অপর কর্মকর্তা মোহাম্মদ রইসউদ্দীনকে একই পদে রংপুরে, র্যা ব-এ কর্মরত এএসপি চিত্তরঞ্জন পালকে রাঙামাটি সদর সার্কেলে বদলি করা হবে।
শিল্পাঞ্চল পুলিশে কর্মরত নুঠান চাকমাকে কক্সবাজার ট্রাফিক বিভাগে ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সিনিয়র এএসপি মেজবাউদ্দীনকে ফেনীতে ডিএসবি হিসেবে বদলি করা হচ্ছে।
১১ এপিবিএন-এ দায়িত্বরত কানিজ ফাতেমাকে বদলি করে মুন্সীগঞ্জ সদরে, মেট্রোপলিটন পুলিশে দায়িত্বরত মো. মতিউর রহমানকে কুষ্টিয়া সদরে এবং কুষ্টিয়া সদরে দায়িত্বরত সুদীপ্ত সরকারকে বরিশাল সদরে বদলি করা হবে।
এসএসএফ-এ কর্মরত এএসপি মাসুদ আলমকে একই পদে জামালপুরে বদল করা হবে এবং ১১নং এপিবিএন-এ কর্মরত কাজী মাকসুদা লিমাকে এসএসএফ-এ ঢাকায় বদলি করা হবে।
নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তাকে বদলি করতে হয় তাহলে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে। কমিশন অনুমদোন দিলে বদলি করা যাবে, অন্যথায় নয়।
[b]ঢাকা, এএম, ৬ এপ্র্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
বদলি হচ্ছেন ১০ এএসপি
১০ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ইসি। রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত অনুমতিপত্র পুলিশ সদরদপ্তরে পাঠানো হবে বলে জানা গেছে





