ফেনী জেলার ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে হত্যার অভিযোগে আটক দুই আসামিকে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে তাদের থানায় সোপর্দ করা হয়।
আটকরা হল- ফেনী পৌর সভার ৫নং ওয়ার্ডের পিরিঞ্জি বড়বাড়ীর মো. আলী আহম্মদের ছেলে জাহিদ হোসেন ওরফে লাল কুত্তা জাহির ও পিরিঞ্জি হাঙ্গারের মৃত হাফেজ আহম্মদের ছেলে মো. স্বপন।
ফেনী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, র্যা ব-১ গত শনিবার রাতে কক্সবাজার থেকে জাহিদ হোসেন ও মো. স্বপনকে আটক করেছে।
ঢাকা, ২৭মে (টাইমনিউজবিডি) //জেডআই