[b]চট্টগ্রাম: [/b]নগরীর হালিশহরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের নায়েক ফরিদউদ্দিন হত্যা মামলার দুই আসামি নিহত হয়েছেন। নিহতরা হলেন, নাসিফ (২৫) ও রাজিব (২৫)। এরা দুজনেই পেশাদার ছিনতাইকারী ছিলেন।
আজ বুধবার ভোর ৪টার দিকে হালিশহরের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
উল্লেখ্য,সোমবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পুলিশের নায়েক ফরিদউদ্দিন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলামের বরাত দিয়ে একটি সূত্র বন্দুকযুদ্ধে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফরিদউদ্দিন হত্যা মামলার আসামিদের ধরতে হালিশহরের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় পুলিশ। আসামিরা পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও এসময় পাল্টা গুলি চালায়। এতে নাসিফ ও রাজিব নিহত হন।
শ্রেণীহীন
চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' নিহত দুই
নগরীর হালিশহরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের নায়েক ফরিদউদ্দিন হত্যা মামলার দুই আসামি নিহত হয়েছেন। নিহতরা হলেন, নাসিফ (২৫) ও রাজিব (২৫)। এরা দুজনেই পেশাদার ছিনতাইকারী ছিলেন।





