ঝুঁকিপূর্ণ শ্রম থেকে শিশুদের বিরত রাখতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে লায়ন ইন্টারন্যাশনালের ১৯তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি সংস্থাগুলোর প্রতি স্পিকার এ আহ্বান জানান।
ড. শিরীন শারমিন বলেন, শ্রমজীবী মানুষ যারা অর্থনীতির মূল চালিকাশক্তি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, ঝুঁকিপূর্ণ শ্রম থেকে আমাদের শিশুদের বিরত রাখতে হবে। শিশুশ্রম বন্ধ করে তাদের শিক্ষার সুযোগ করে দিতে হবে। এ জন্য সেই সকল পরিবারকে আর্থিক সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। লায়ন ইন্টারন্যাশনাল সারা বছর অনেক জনহিতকর কার্যক্রম করে থাকে। সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে গৌরবময় অবদান রাখার জন্য আমি তাদের (লায়ন ইন্টারন্যাশনাল) এবং অন্যান্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, লায়ন ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর এম এ রশিদ শাহ সম্রাট, কাউন্সিল চেয়ারপারসন এস এম জগলুল এ মজুমদার, কনভেনশন চেয়ারপারসন অ্যাডভোকেট ফিরোজ আলম, প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক মোসলেম আলী খান, শেখ কবির হোসেইন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
'ঝুঁকিপূর্ণ শ্রম থেকে শিশুদের বিরত রাখতে হবে'
ঝুঁকিপূর্ণ শ্রম থেকে শিশুদের বিরত রাখতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে লায়ন ইন্টারন্যাশনালের ১৯তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে





