পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক কাঠামো হিসেবে খাগড়াছড়ি মং সার্কেলে রাজপুণ্যাহ উৎসব শুরু হয়েছে। ঐতিহ্যবাহী এই উৎসব শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে সারাদিন চলবে।
রাজপুণ্যাহর মূল আকর্ষণ হলো খাগড়াছড়ি মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী ঐতিহ্যবাহী প্রথায় রাজস্ব আদায় করবেন।
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা তিন সার্কেলের আওতায়। রাঙ্গামাটি চাকমা সার্কেল, বান্দরবান বোমাং সার্কেল আর খাগড়াছড়ি মং সার্কেল। মূলত বাৎসরিক রাজকর আদায়ের আনুষ্ঠানিকতাকে ঘিরে এ উৎসব অনুষ্ঠিত হয়।
মূলত এ উৎসব মারমা সম্প্রদায়ের অনুষ্ঠান হলেও উৎসব ছড়িয়ে পড়েছে সকল সম্প্রদায়ের মধ্যে। উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে চলছে বিশেষ আয়োজন।
সকাল সাড়ে ১০টায় মং সার্কেলের চিফ সাচিংপ্রু চৌধুরী রাজপ্রথা অনুযায়ী রাজকীয় পোশাক ও কোমরে স্বর্ণখচিত তলোয়ারসহ অতিথিদের নিয়ে মঞ্চে আগমন করেন।
এর পর মং সার্কেলের ৮৮ জন হেডম্যান এবং ৭৭৫ জন কারবারী ভূমি ও ফসলের খাজনার একটি অংশ সার্কেল চিফ বা রাজার কাছে জমা দেবেন।
রাজপুণ্যাহ উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক হিরণ জয় ত্রিপুরা জানান, মং সার্কেলের অষ্টম রাজা হিসেবে সাচিংপ্রু চৌধুরীর এটি হবে চতুর্থ রাজপুণ্যাহ উৎসব। এ উৎসবে খাগড়াছড়ি মং সার্কেলের ১২১ জন হেডম্যান (মৌজা প্রধান) এবং ১২০০ কারবারী (পাড়া প্রধান) আনুষ্ঠানিকভাবে জুম কর প্রদান করবেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান চাইথোঅং মারমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার কাজী শামসুল ইসলাম পিএসসি, জেলা প্রশাসক মো. মাসুদ করিম ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জয়নুল আবেদীন।
[b]খাগড়াছড়ি,৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
খাগড়াছড়িতে মং সার্কেলে রাজপুণ্যাহ উৎসব শুরু
পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক কাঠামো হিসেবে খাগড়াছড়ি মং সার্কেলে রাজপুণ্যাহ উৎসব শুরু হয়েছে। ঐতিহ্যবাহী এই উৎসব শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে সারাদিন চলবে। রাজপুণ্যাহর মূল আকর্ষণ হলো
ফটিকছড়ি উত্তর উপজেলায় হরতাল, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার কার্যালয় যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। হরতালের প্রথম দিনে সড়ক অবরোধের কারণে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি (ফটিকছড়ি অংশ) আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সাজেকের ৪২১ পর্যটক ফিরলেন খাগড়াছড়ি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
খাগড়াছড়িতে ৩ জনকে গুলি করে হত্যা
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তিন যুবককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।
দুজনের আত্মসমর্পণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর পৃথক অভিযানে নিহত ১
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক অভিযানে সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে দুই সদস্য আত্মসমর্পণ করেছেন। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন (২৫) নামে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্যকে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা।
















