শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় লাখ সৌদি রিয়াল ও ১০ হাজার ইউএস ডলারসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
আটকরা হলেন হিমেল খান (৩০) ও জাহাঙ্গীর হোসেন (৩১)।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মঈনুল খান জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্ততি নিচ্ছিল। অবৈধভাবে স্বর্ণ কেনার জন্য তারা সৌদি রিয়াল ও ইউএস ডলার মালয়েশিয়া নিয়ে যাচ্ছিল।
[b]ঢাকা, ২৪শে মে (টাইম নিউজবিডি.কম)/কেএ[/b]