চাঁদপুরের কচুয়া উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে সাচারের ঘোগরার বিলে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী (২৮) পার্শ্ববতী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কংগাই গ্রামের শহীদ উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানায়, হযরত আলী কচুয়া উপজেলার সাচার বাজারে যাওয়ার সময় পথে দুর্গাপুর এলাকায় বজ্রপাতে মারা যান। স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাচার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোবারক বজ্রপাতে যুবকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
বজ্রপাতে যুবকের মৃত্যু