আগামী ৮ জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কসপ ওনার্স অ্যাসোসিয়েশন। জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়ন না হলে এ ধর্মঘট পালন করবে বলে জানা গেছে।
সিলেট নগরীর রায়নগরে অ্যাসোসিয়েশন কার্যালয়ে শনিবার দুপুরে সিলেট বিভাগীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় বক্তারা জানান, গত বছরের ৪ জুলাই থেকে অ্যাসোসিয়েশনের লাগাতার ধর্মঘটের প্রেক্ষিতে জ্বালানি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ডিসেম্বরের ১৭ তারিখ বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কসপ ওনার্স অ্যাসোসিয়েশনের দাবির পরিপ্রেক্ষিতে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করে। কিন্তু মন্ত্রনালয়ের নির্দেশনা উপেক্ষা করে পেট্টোবাংলা চেয়ারম্যান ৬ মাসেও তা কার্যকর করেননি।
বক্তারা আরও বলেন, ‘বিগত ৪ বছরে স্টেশন মালিকদের কমিশন বৃদ্ধি না করে দফায় দফায় সিএনজির মূল্য ৭০ শতাংশ বৃদ্ধি, বিদ্যুতের মূল্য ৬৭ শতাংশ বৃদ্ধি, ডলারের মূল্যবৃদ্ধির কারণে রক্ষণাবেক্ষণ ব্যয়, বেতন-ভাতা ও ব্যংক সুদের হার বৃদ্ধি, মূল্যস্ফীতি, ৬ ঘণ্টা গ্যাস রেশনিংসহ বিভিন্ন কারণে সিএনজি স্টেশনগুলো ইতিমধ্যে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
পাশাপাশি সম্প্রতি বিদ্যুতের মূল্য আরও ৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এত কিছুর পরও জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কসপ ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ জুনের মধ্যে জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ৮ জুন থেকে লাগাতার ধর্মঘট শুরু করবে সিলেটের সকল সিএনজি স্টেশনসহ সারাদেশে।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কসপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুজ্জামান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কসপ ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সহসভাপতি আবদুল হান্নান, সুলেমান বখত, সহসাধারণ সম্পাদক ফয়েজউদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক সুব্রত ধর বাপ্পী, সহসাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ, সদস্য সৈয়দ সাইফুল ইসলাম, হাজী ইউসুফ আলী, মশিউর রেজা চৌধুরী, আবদুল্লাহ খালেদ, আখতার ফারুক লিটন, মো. শের আলী হেলাল চৌধুরী, জেএমজে সাদেক, লোকমান আহমদ, জিহাদ আহমদ, সৈয়দ আসিফ আহমদ, আলী আফসর মো. ফাহিম, এ এম মাহবুব আহমদ, সেজওয়ান আহমদ প্রমুখ।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
৮ জুন থেকে সিএনজি ফিলিং স্টেশনে ধর্মঘট
আগামী ৮ জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কসপ ওনার্স অ্যাসোসিয়েশন। জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়ন না হলে এ ধর্মঘট পালন করবে বলে জানা গেছে। সিলেট নগরীর রায়নগরে অ্যাসোসিয়েশন কার্যালয়ে





