[b]আশুলিয়া:[/b] বেতন গ্রেড বাস্তবায়নের দাবিতে আজ  শনিবার সকাল থেকে কর্মবিরতি পালন করছে আশুলিয়ার দু'টি পোশাক কারখানার শ্রমিকরা।
জানা গেছে, নরসিংহপুর বাংলাবাজার এলাকার এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদের মালিকানাধীন হামিম গ্রুপের আর্টিস্টিক ডিজাইন ও ঘোষবাগ এলাকার মেডলার নামক কারখানার শ্রমিকরা ডিসেম্বর মাসের বেতন পাওয়ার পর গ্রেড কম বেশি হওয়ায় কারখানার ভিতরে এ কর্মসূচি পালন করছে।
এ ব্যাপারে জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পরিদর্শক আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা এড়াতে কারখানার সামনে শিল্প পুলিশ মোতায়েন  করা হয়েছে।