সাতক্ষীরার শ্যামনগরে জবাইকৃত হরিণ ও একটি দেশীয় বন্দুকসহ আবুল কাশেম সরদার নামে এক হরিণ শিকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত পৌনে ১১টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আবুল কাশেম সরদার ওই গ্রামের মোছাক সরদারের ছেলে।
শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিণ জবাই করে মাংস প্রস্তুতকালে আবুল কাশেম সরদারকে আটক করা হয়েছে। এসময় তার বাড়ি থেকে একটি দেশীয় বন্দুকও উদ্ধার হয়।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
শ্যামনগরে হরিণের মাংসসহ শিকারী আটক
সাতক্ষীরার শ্যামনগরে জবাইকৃত হরিণ ও একটি দেশীয় বন্দুকসহ আবুল কাশেম সরদার নামে এক হরিণ শিকারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১১টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়





