অমর একুশে বইমেলা শুধু বইয়ের মেলা নয়। বাঙালির জ্ঞান ও প্রাণের মেলা। সারাবছর লেখক-প্রকাশক-পাঠক অধীর আগ্রহে অপেক্ষা করেন এ মেলার জন্য। সকলের অপেক্ষার প্রহর শেষ পর্যায়ে।
আসছে ফেব্রুয়ারি মাস। রক্তের দামে কেনা গৌরবোজ্জ্বল এ মাস। মায়ের মুখের বুলিকে ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে ১৯৫২ সালের এ মাসেই জীবন দিয়েছিলেন সালাম, রফিক, জব্বারসহ একঝাঁক সাহসী যোদ্ধা।
গর্ব ও ঐতিহ্যের এ মাসটি উদযাপন করতে বাংলা একাডেমি আয়োজন করে মাসব্যাপী অমর একুশে বইমেলা। বইমেলাকে কেন্দ্র করে বইছে প্রাণের ছোঁয়া। চলছে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রকাশকরা স্টল সাজাতে ব্যস্ত আর একাডেমি কর্তৃপক্ষ ব্যস্ত কীভাবে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সফলভাবে সম্পন্ন করা যায়। যেভাবেই হোক, দুই-একদিনের মধ্যে তাদের সব কাজ শেষ করতে হবে। কারণ মেলা উদ্বোধন হবে পহেলা ফেব্রুয়ারি। একাডেমি চত্বরে নতুন ভবন নির্মাণে জায়গা কমে যাওয়ায় মেলা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। এতে প্রথমবারের বাংলা একাডেমির চার দেয়ালের বাইরেও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা-২০১৪।
একাডেমি চত্বরে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘরসহ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর স্টল থাকবে। আর বেসরকারি প্রকাশকদের স্টল থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে।
মঙ্গলবার বাংলা একাডেমিতে গিয়ে দেখা যায়, একাডেমি চত্বরে অবকাঠামো নির্মাণে ব্যস্ত শ্রমিকরা। কাজ প্রায় শেষ। বাকি কাজ সামনের দুদিনের মধ্যে শেষ হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায়, সেখানেও অবকাঠামো নির্মাণে ব্যস্ত শ্রমিকরা। মেলার স্টল নির্মাণ কাজও প্রায় শেষ। উদ্যানে মেলার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে একাডেমির বিপরীতে মুক্তমঞ্চ ও কালীমন্দিরের মাঝামাঝি খালি জায়গাকে। মেলাকে কেন্দ্র করে চারপাশে কাপড়ের বেষ্টনী দিয়ে মেলার নির্দিষ্ট সীমানা নির্ধারণ করা হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে বেশ কয়েকটি প্রবেশ পথ থাকলেও মেলায় প্রবেশ করতে হবে রমনা কালীমন্দিরের গেট দিয়ে। অন্য প্রবেশ পথগুলো বন্ধ থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়েই মেলার সব অবকাঠামো নির্মাণ কার্যক্রম শেষ হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।
এদিকে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে স্টল বরাদ্দের লটারি। সকালে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারির পর ১৯৯টি প্রকাশনীর স্টল বরাদ্দ দেয়া হয়। এদের মধ্যে ১১টি প্রকাশনীকে চার ইউনিটের, ৪৩টি প্রকাশনীকে ৩ ইউনিটের, ৯০টি প্রকাশনীকে ডাবল ইউনিটের এবং সিঙ্গেল ইউনিটের স্টল পেয়েছে ৯৫টি প্রকাশনী।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি)// জেআই/এফএ
[/b]
শ্রেণীহীন
বইমেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
অমর একুশে বইমেলা শুধু বইয়ের মেলা নয়। বাঙালির জ্ঞান ও প্রাণের মেলা। সারাবছর লেখক-প্রকাশক-পাঠক অধীর আগ্রহে অপেক্ষা করেন এ মেলার জন্য। সকলের অপেক্ষার প্রহর শেষ পর্যায়ে। আসছে ফেব্রুয়ারি মাস। রক্তের দামে কেনা গৌরবোজ্জ্বল এ মাস। মায়ের মুখের বুলিকে ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে ১৯৫২ সালের এ মাসেই জীবন দিয়েছিলেন সালাম, রফিক, জব্বারসহ একঝাঁক সাহসী যোদ্ধা





