নকলা উপজেলা পরিষদ র্নিবাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে  মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সহকারী রির্টানিং অফিসারের র্কাযালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- আওয়ামী লীগ থেকে শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, শওকত হোসেন, গোলাম রাব্বানী, বিএনপি থেকে মাহবুব আলী চৌধুরী মনি, জাহিদ হোসেন বাদশা, স্বতন্ত্র জহিরুল ইসলাম এবং মনির হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মো. ছারুয়ার আলম তালুকদার, মো. কামরুজ্জামান, বিএনপি থেকে মো. ছামছুল হক মনোনয়নপত্র জমা দেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে সৈয়দা উম্মে কুলছুম, বিএনপি থেকে মোছা. কহিনুর, লতিফা বেগম, স্বতন্ত্র লাকি আকতার ও মোছা. হুজেরা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৩১ মে মনোনয়নপত্র বাছাই, ৮ জুন মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৬ জুন ভোটগ্রহণ করার কথা রয়েছে।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]