জেলার গোয়াইনঘাটের পশ্চিম পান্থমাই গ্রামে দেবরের হাতে দুই ভাবি খুন হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৫০) ও জমু মিয়ার স্ত্রী মালেকা বেগম (৫২)। পুলিশ ঘাতক মোকাদ্দস মোখনকে (৫২) আটক করেছে।
গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল হাই জানান, আমির উদ্দিন ও জমু মিয়ার চাচাতো ভাই মোকাদ্দস মোখনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে এ নিয়ে ঝগড়া হলে মোকাদ্দস দা নিয়ে দুই ভাবিকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]