[b]ঢাকা:[/b] বছরের শেষ কার্যদিবসে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের শেয়ার লেনদেন বেড়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সিকিউরিটিজ ডিলারস কোটেশন (নাসডাক) স্টক এক্সচেঞ্জে লেনদেন তালিকার শীর্ষে ছিল ফেসবুক। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ দিন ফেসবুকের ৪ কোটি ১৭ লাখ ১৩ হাজার ৯৫২টি শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে ছিল সিরিয়াস এক্সএম হোল্ডিংস। মঙ্গলবার এ কোম্পানির মোট ৪ কোটি ১৭ লাখ ৭ হাজার ৫৪টি শেয়ার লেনদেন হয়েছে।
বছরের শেষ কার্যদিবস ফেসবুকের শেয়ার দর বেড়েছে ০.৯৩৯ ইউএস ডলার বা ১.৭৫ শতাংশ। এ দিন শেয়ারটি সর্বোচ্চ ৫৪.৮৬ ডলারে লেনদেন হয়, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া মঙ্গলবার ফেসবুকের শেয়ার সর্বনিম্ন ৫৩.৯১ ডলারে লেনদেন হয় এবং সর্বশেষ দর স্থির হয় ৫৪.৬৬ ডলারে। তবে বছরের আসকিং রেট বা শেয়ার দরের চাহিদা ছিল ৬০ ডলার।
ফেসবুকের বর্তমান বাজার মূলধন ১৩ হাজার ৪৩৩ কোটি ৩০ হাজার ৬৮৪ ডলার। বর্তমানের এ শেয়ারের মূল্য আয় অনুপাত ১৩০.১২ এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৪২ ডলার।
উল্লেখ্য, ১৮ মে, ২০১২ তারিখে ফেসবুক নাসডাক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।
[b]টাইমনিউজবিডি/এসএমআর [/b]
বছরের শেষ কার্যদিবসে ফেসবুকের লেনদেন বেড়েছে
ঢাকা: বছরের শেষ কার্যদিবসে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের শেয়ার লেনদেন বেড়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সিকিউরিটিজ ডিলারস কোটেশন (নাসডাক) স্টক এক্সচেঞ্জে লেনদেন তালিকার শীর্ষে ছিল ফেসবুক।
জমি নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর আইচা বাজারে একটি ভিটার মালিকানা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যের প্রতিবাদে সংবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা।
ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভারত থেকে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা হুমকি দিয়ে সরকারের পতন ঘটানোর চেষ্টা সফল হবে না।
ফেসবুক ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই মাধ্যমেই সমস্যার কথা জানান।
চবি ছাত্রদল নেতাকে শোকজ জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে ফেসবুকে পোস্ট
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
মালয়েশিয়ায় প্রবাসীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা
ইসরাইল-ফিলিস্তিন, ইরান-ইসরাইলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে- এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করতে বাংলাদেশি প্রবাসীদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
















