জেলার হাজীগঞ্জে মাদরাসা ছাত্র আহসান হাবিবকে (১৪) অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়েছে।
এ ঘটনায় অপহৃতের পরিবারের পক্ষ থেকে কুমিল্লা র্যাব-১১ ও হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, অপহৃত আহসান হাবিব উপজেলার গোপালখোঁড় আবদুল হাই হাফিজিয়া মাদরাসার ছাত্র। সে নাটেহরা গ্রামের মজুমদারবাড়ির মো. গোলাম মাওলার ছেলে। হাবিব ওই পরিবারের ছোট সন্তান।
১২ মে, সোমবার বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছে হাবিব। হাফেজ মাওলানা ওমর ফারুক জানান, ‘সে দিন বাড়ি থেকে বের হয়ে হাবিব আর মাদরাসায় আসেনি।’
নিখোঁজ হাবিবের ভাই মো. জাহাঙ্গীর হোসেন জানান, ‘আজও (বৃহস্পতিবার) মুঠোফোনে দুই বার মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। পুলিশ ও র্যাবকে প্রতি মুহূর্তের খবর জানানো হচ্ছে।’
তিনি আরও জানান, ‘প্রথমে হাজীগঞ্জ থানায় ১৩ মে (মঙ্গলবার) একটি নিখোঁজ ডায়েরি করা হয় (নং-৫৪২)। এরপর একটি মুঠোফোন থেকে মুক্তিপণ দাবি করা হলে পুলিশকে জানানো হয়।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘অপহৃত হাবিবকে উদ্ধারের চেষ্টা চলছে।’
র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল বলেন, ‘মুঠোফোনের সূত্র ধরে অভিযান চালানো হচ্ছে।’
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
চাঁদপুরে মাদরাসা শিক্ষার্থী অপহৃত
জেলার হাজীগঞ্জে মাদরাসা ছাত্র আহসান হাবিবকে (১৪) অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় অপহৃতের পরিবারের পক্ষ থেকে কুমিল্লা র্যাব-১১ ও হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে





