মাদারীপুরে র্যাবের পোশাকধারী ৭ ভূয়া পুলিশ সদস্যকে আটক করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। প্রতারণার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানা যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় পুলিশের ব্যবহৃত সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
পুলিশি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন, ঢাকার জুরাইনের দানেশ মিয়ার ছেলে রুবেল হোসেন (২৮), একই এলাকার দেলোয়ার মিয়ার ছেলে মো. মধু মিয়া (২৫), কালাম শেখের ছেলে মো. হাসান শেখ (২২), ইউনুস আলীর ছেলে ইলিয়াস আলী (৩০), আনিসুর রহমানের ছেলে মাহবুব রহমান (২০), গিয়াস উদ্দিনের ছেলে বিল্লাল উদ্দিন (২২) এবং আহম্মদ শেখের ছেলে রুমান শেখ (২৭)।
এদের মধ্যে চার জন শিক্ষার্থী, দুই জন চায়ের দোকানদার ও অপরজন রিকশাচালক বলে পুলিশ জানিয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় র্যা বের পোশাক পরিহিত সাত ব্যক্তি নিজেদের বাংলাদেশ কমিউনিটি পুলিশ পরিচয় দিয়ে থানা পুলিশকে সহায়তা করার অনুরোধ করেন।
এ সময় তাদের গতিবিধি সন্দেহ হলে মাদারীপুর থানা পুলিশ তাদের আটক করে জেলা পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাকে সংবাদ দেয়। পরে পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন।
এ সময় তাদের কাছে তল্লাশি চালিয়ে মোবাইল ফোনসেট, আইডি কার্ড, বাংলাদেশ কমিউনিটি পুলিশের একটি স্ট্যাম্প উদ্ধার করা হয়। স্ট্যাম্পে বাংলাদেশ কমিউনিটি পুলিশের সভাপতি এম এ মান্নান ও সাধারণ সম্পাদক বিবেকানন্দ বিপুর স্বাক্ষর রয়েছে। পরে তাদের থানা হাজতে নেওয়া হয়।
মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, আটকরা প্রতারণার আশ্রয় নিয়ে বেআইনিভাবে একটি বাহিনী তৈরি করেছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
শ্রেণীহীন
মাদারীপুরে ৭ ভূয়া পুলিশ সদস্য আটক
মাদারীপুরে র্যাবের পোশাকধারী ৭ ভূয়া পুলিশ সদস্যকে আটক করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। প্রতারণার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানা যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় পুলিশের ব্যবহৃত সরঞ্জামসহ তাদের আটক করা হয়। পুলিশি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন





