[b]লক্ষীপুর:[/b] চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা মামুনকে হত্যার প্রতিবাদে লক্ষীপুরে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শিবির।
মঙ্গলবার শহর শিবিরের সভাপতি আবদুল আউয়াল রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।