[b]পাবনা:[/b] পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) নির্বাচনী এলাকার নিজ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা ও স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।
রোববার বেড়া উপজেলার বৃশালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী টুকু ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডক্টর আবু সাইয়িদ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলা রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে,বৃশালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮৪৪ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২ হাজার ১৪০ জন।
গণনা শেষে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডক্টর আবু সাইয়িদ পেয়েছেন ১ হাজার ১২৯ ভোট। আর অ্যাডভোকেট শামসুল হক টুকু পেয়েছেন ৯৯১ ভোট। অর্থাৎ ১৩৮ ভোট কম পেয়েছেন তিনি।
স্বতন্ত্রের কাছে হারলেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী টুকু
পাবনা: পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) নির্বাচনী এলাকার নিজ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা ও স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখতে পারেন স্বতন্ত্র ভোটাররা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস ও অঙ্গরাজ্যগুলোর আইনসভায় কারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন স্বতন্ত্র ভোটাররা।
সংরক্ষিত মহিলা আসনে ৪৯ বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ ইসির
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের বৈধ ৪৯ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার এ তালিকা প্রকাশ করা হয়।
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, আরও যেসব সুবিধা পান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দলগুলো ৬টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষতি নারী আসন পাবেন। সে হিসাবে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপির জোট ৩৬ আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পাবে। অনেকের মনে প্রশ্ন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও কি অন্য সংসদ সদস্যদের মতো বেতন-ভাতা ও একই সুযোগ-সুবিধা পান?
সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা
সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ করা হবে ১২ মে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল।
সংরক্ষিত নারী আসন: রুমিন ফারাহানা ছাড়া স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির সঙ্গে জোটে থাকবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনে বিএনপির সঙ্গে জোটে থাকছেন না।
















