উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল শনিবার পর্যন্ত ৪২ জেলার ৮৩ উপজেলায় মোট ১৫৪৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।
তথ্য অনুযায়ী এসব উপজেলায় চেয়ারম্যান পদে ৬২৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন সোমবার। এ ধাপের নির্বাচন হবে ১৫ মার্চ।ৱ
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]