রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
সকাল ১১টার দিকে সিইসির সভাকক্ষে অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ১১-দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি পদে অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাইয়ে একটি বৈধ হওয়ায় নিয়ম অনুযায়ী অপর মনোনয়নপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
এদিকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও রোববার দুপুর ১২টার দিকে যাচাই-বাছাই করার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। এরপর আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ভোট অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের ৩৪৯ জন সদস্য ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এনএইচ