ঝালকাঠিতে টিউবওয়েলে পানি পান করতে গিয়ে বিদ্যুৎপিষ্টে ৭ম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রির নাম সুমি গাইন বলে জানা যায়।
শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
সুমি বিনয়কাঠি ইউনিয়নের কালিয়ারগোপ গ্রামের অশোক গাইনের মেয়ে এবং হাজেরা খাতুন বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
বিনয়কাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আলম জানান, বিদ্যালয় ছুটির পরে পাশের বিনয়কাঠি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের টিউবওয়েলে পানি পান করতে যায় সুমি। ওই টিউবয়েলে ত্রুটিপূর্ণভাবে মটরের সংযোগ ছিল। এ সময় পানির সংস্পর্শে বিদ্যুতায়িত হয় সুমি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
পানি পান করতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
ঝালকাঠিতে টিউবওয়েলে পানি পান করতে গিয়ে বিদ্যুৎপিষ্টে ৭ম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রির নাম সুমি গাইন বলে জানা যায়। শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। সুমি বিনয়কাঠি ইউনিয়নের





