চট্টগ্রামের কোতোয়ালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরসহ ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। রোববার বিকাল পৌনে ৪টায় উপজেলার ফিরিঙ্গিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপিদত্ত (৩৫) ও জেমসেন স্কুলের নবম শ্রেণীর ছাত্র ইশতিয়াক (১৫)। এছাড়া আহত এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম জানান, জেমসেন স্কুলের সামনে বিদ্যুতের খুঁটিতে হাত দিলে ইশতিয়াক বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত ২ জনের মধ্যে ১ জন নিহত ও অপর জন আহত হন। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত
চট্টগ্রামের কোতোয়ালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরসহ ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। রোববার বিকাল পৌনে ৪টায় উপজেলার ফিরিঙ্গিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে





