চট্টগ্রামে এবার সহযোগীসহ ধরা পড়েছেন রুনা বেগম (৪০) নামের এক নারী জ্বীনের বাদশা। আধ্যাত্মিক লোক পরিচয় দিয়ে গ্রামের সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কথিত এ জ্বীনের বাদশা।
রোববার বিকেলে মিরসরাই উপজেলার আমবাড়িয়া এলাকা থেকে সহযোগী পারভীন আক্তারসহ (২৬) আটক করে পুলিশে সপর্দ করেছেন স্থানীয়রা। তবে প্রতারককে আটক করা গেলেও অপর এক পুরুষ সহযোগী পালিয়ে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুই মহিলার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দু’টি দেব মূর্তি, আটটি তামার পাতিল ও দু’টি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।
আরো জানা যায়, আটককৃত জ্বীনের বাদশা রুনা মিরসরাইয়ের মিঠাছড়ার গড়িয়াইশ গ্রামের খোনার বাড়ির লাতু মিয়ার স্ত্রী। পারভীন আক্তার ফেনীর দমদমা এলাকার কাটাছড়া গ্রামের রুবেল হোসেন নিজামের স্ত্রী।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, আটককৃত রুনা বেগম নিজেকে জ্বীনের বাদশা দাবি করে অলৌকিক ক্ষমতা বলে রোগ মুক্তি, সমস্যা সমাধান, গুপ্ত সম্পদ (স্বর্ণের পাতিল, কলসিসহ মূল্যবান সম্পদ) প্রাপ্তির মাধ্যমে বড়লোক হওয়ার লোভ দেখিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার মাধ্যমে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এ কথিত জ্বীনের বাদশা।
আমবাড়িয়া এলাকার ভুক্তভোগীরা জানান, আটককৃত রুনা বেগম রোগ মুক্তি ও গুপ্তধন প্রাপ্তির কথা বলে আমবাড়িয়া গ্রামের আইতুন নেছার কাছ থেকে সাত লাখ টাকা হাতিয়ে নেন।
মিরসরাই থানার সহকারী পরিদর্শক আক্কাস আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কথিত জ্বীনের বাদশা রুনা বেগম প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার দায় স্বীকার করেছে।
তিনি আরো জানান, তার সঙ্গে একটি চক্র কাজ করছে বলেও আটককৃতরা জানিয়েছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের পর তদন্তের মাধ্যমে বাকিদেরও গ্রেফতার করা হবে।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূইয়া বলেন, নিজেদের জ্বীনের বাদশা পরিচয় দিয়ে রুনা বেগম ও তার সহযোগী পারভীন মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করছেন বলে স্থানীয়দের একাধিক অভিযোগ রয়েছে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
শ্রেণীহীন
জ্বীনের বাদশা আটক
চট্টগ্রামে এবার সহযোগীসহ ধরা পড়েছেন রুনা বেগম (৪০) নামের এক নারী জ্বীনের বাদশা। আধ্যাত্মিক লোক পরিচয় দিয়ে গ্রামের সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কথিত এ জ্বীনের বাদশা। রোববার বিকেলে মিরসরাই উপজেলার আমবাড়িয়া এলাকা থেকে





