[b]হেলসিংকি:[/b] ৫ জানুয়ারি প্রহসনের একতরফা নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের মুখোশ উন্মোচন হয়েছে। জনগণের আন্দোলন বৃথা যায়নি এবং ভবিষ্যতেও যাবে না।
ফিনল্যান্ড বিএনপির নেতারা হেলসিংকিতে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব কথা বলেন।
এসময় তারা ৫ জানুয়ারির নির্বাচনকে কলঙ্কিত নির্বাচন উল্লেখ করে আরও বলেন, হামলা-মামলা ও গণগ্রেফতার করে চলমান আন্দোলন দামনো যাবে না।  
সরকারকে হুঁশিয়ারি দিয়ে প্রবাস নেতারা বলেন, এই নির্বাচনের ওপর কোনো বৈধ সরকার হতে পারে না। এখনও সময় আছে, গণতন্ত্রের কাতারে আসুন।
প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তারা বলেন, যার দুই কানই কাটা তার লজ্জা-শরম কিসের। জাল ভোট দিয়ে গঠিত সরকার অবৈধ, সংবিধান অবৈধ। সাহস থাকলে নেত্রীকে রাস্তায় নামতে দিন। লাখ লাখ জনতা মাঠে নামবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ অন্যান্য নেতাদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান ফিনল্যান্ড বিএনপি নেতারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকার, সিনিয়র সহ-সভাপতি বদরুম মনির ফেরদৌস, সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন, সহ-সভাপতি নাসির খান, আবদুল্লাহ আল মাসুদ, সাইফুর রহমান সাইফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক গাজী সামসুল আলম, তাপস খান, যুগ্ম সম্পাদক নিজামউদ্দিন নিজাম, ফিনল্যান্ড যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল, ফিনল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক রাইসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, নাসির উদ্দিন মজুমদার, মোস্তাক সরকার, গাজী জসিম প্রমুখ।