দশম সংসদ নির্বাচনের দায়িত্বপালন করতে গিয়ে সহিংসতার ঘটনায় আহত-নিহত ৩২২ জনের পরিবারকে ৯০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যা চলতি সপ্তাহে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে বিতরণ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, দশম সংসদ নির্বাচনে সহিংসতায় ১৩৩ জন ভোটগ্রহণ কর্মকর্তা ও ১৮৯ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্থ (আহত) হয়েছেন । আর ৭ জন নিহত হয়েছেন। আর এ ক্ষতিগ্রস্তদের তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য গত বৃহস্পতিবার কমিশন বৈঠকে উপাস্থাপন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ অন্যান্য কমিশনারগন এ তালিকাটির অনুমোদন করেন।
সূত্র আরো জানায়, ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি পরিপত্রে দেখা গেছে, দশম সংসদ নির্বাচনে ১৭টি জেলায় ৩৫০ জন নির্বাচনী কর্মকর্তা আহত হন। এদের মধ্যে যাচাই-বাছাই করে ৩২২ জনকে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
যে ৭ জন নিহত হয়েছে এর মধ্যে সেনাবাহিনীর ২, পুলিশ ও আনসারের একজন করে সদস্য রয়েছেন। এছাড়া ৩ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিহত হন। আর নিহত প্রত্যেক পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে।
অন্যদিকে আহতদের (ক্ষতিগ্রস্ত) মধ্যে রয়েছে পুলিশ বাহিনীর ১০৯ জন, আনসার ৫৬ জন এবং সেনাবাহিনীর ২৪ জন। ইসির নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে কেউ নিহত হলে তার পরিবারকে ৫ লাখ আর আহত হলে তাকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন নিহতের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিবে। এছাড়া যাদের দুটি অঙ্গহানি হয়েছে তাদের ২ লাখ টাকা, একটি অঙ্গহানি হলে ১ লাখ টাকা করে দেয়া হবে। আর যারা সামান্য আহত হয়েছেন তাদের ১০ হাজার টাকা, যারা আহত হয়ে ৩ থেকে ৭ দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের ২০ হাজার টাকা। যারা ৭ দিন থেকে ১৫ দিন হাসপাতালে ছিলেন তাদের ৩০ হাজার টাকা দেয়া হবে। আর যারা এর বেশি দিন হাসপাতালে ছিলেন তাদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া দেয়া হবে।
তবে ক্ষতিগ্রস্তদের এ ক্ষতিপূরণ সরাসরি পৌঁছে না দিয়ে পুলিশের বাহিনীর ক্ষতিগ্রস্থ কর্মকর্তাদের অর্থ দেয়া হবে পুলিশের আইজির কাছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করবেন। আর অন্যান্য বাহিনীর ক্ষতিপূরণ সংশ্লিষ্ট বাহিনীর মাধ্যমে দেয়া হবে।
আর ভোটগ্রহণ কর্মকর্তাদের ক্ষতিপূরণ রিটার্নিং কর্মকর্তাদের কাছে দেয়া হবে । তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরণ করবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ বলেন, ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের তালিকা কমিশন সভায় অনুমোদন হয়েছে। ৩২২ জন ক্ষতিগ্রস্থ পরিবার শিগগিরই ক্ষতিপূরন পাবেন। ।
উল্লেখ্য,দশম জাতীয় সংসদ নির্বাচন ৫ই জানুয়ারি অনুষ্ঠিত হয়। এ নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দলই বর্জন করেন। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সতন্ত্রসহ মোট ১৭টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়াও নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হওয়ায় নির্বাচনটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়।
সাড়া দেশের মোট ৯ কোটি ১৯লাখ ৬৫হাজার ৯শত ৭৭জন ভোটারের মধ্যে ভোট দেওয়ার সুযোগ পান মাত্র ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯শত ৩৮ জন। নির্বাচনের দিন সহিংসতায় ১৯ জন নিহত হয়েছেন।
[b]ঢাকা,এএম, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]
শ্রেণীহীন
নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের অনুদান দিবে ইসি
দশম সংসদ নির্বাচনের দায়িত্বপালন করতে গিয়ে সহিংসতার ঘটনায় আহত-নিহত ৩২২ জনের পরিবারকে ৯০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যা চলতি সপ্তাহে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে বিতরণ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে





